যে গল্পে তুমি ছিলে
মহিউদ্দিন রমজান
সেই গল্পটাই ভালো ছিল
যে গল্পে তুমি ছিলেনা,
তারা ছিল,চাঁদ ছিল,জোসনা ছিল আরো ছিল রোদেলা আকাশ।
সেই গল্পটাই কষ্টের হলো
যে গল্পে তুমি এলে,
সব তারা নিভে গেল,চাঁদটাও হারিয়ে গেল, রোদেলা আকাশ মেঘলা হলো।
আমি তো চাইনি তোমাকে নিয়ে গল্প লিখতে তবুও কেন তুমি এলে? মোরা,নার্গিস,আইলা হয়ে
আমার সবকিছু লন্ডভন্ড করে দিতে, আমার রোদেলা আকাশ
কেন ঢেকে দিলে কালো মেঘে মেঘে?
কেন ডেকে দিলে দুঃখের অশ্রু বর্ষণ?
সেই গল্পটাই ভালো ছিল
যে গল্পে তুমি ছিলে না, কিন্তু ছিল অবাধ সুখ।
সেই গল্পটাই কষ্টের হলো
যে গল্পে তুমি এলে,
যে গল্পের শুরুটা ছিল__ অনাবিল সুখ আর ভালোবাসা দিয়ে, কিন্তু সেই গল্পটা আজ লিখতে হচ্ছে, বেদনার অশ্রু দিয়ে,
যে গল্পের উপকরণ আজ নিকোটিনের ধোয়া,স্লিপিং পিল আর দুচোখ ভরা অশ্রু।
গল্পের মাঝে থেকে হারিয়ে গেলে তবুও লিখে যাচ্ছি,লিখে যাবো যে গল্পে তুমি ছিলে।
একটি মন্তব্য পোস্ট করুন